আমার পায়ে হলোনা কিছুই,
এসে দুকুড়ি বর্ষে।
তবুও আমি লেংচে চলি, চলতে হবে বলে।
সবাই যখন শিখর চূড়ায়, আমি তখন প্রান্তে।
দাঁড়িয়ে আছি নিঃস্ব একা, আসেনিতো কেউ জানতে।
রাগ অভিমানও বিলম্বিত, সবাই যে যার ছন্দে।
বিবেক, আবেগ লড়ছে ডুয়েল, মান অভিমান দন্দে।
আশা ছিল, ভরসা ছিল, স্বপ্ন ছিল মনে।
কখন যেন সব হারালো, চোরা স্রোতের টানে।
স্বপ্ন এখন এলো-মেলো, হায়, হতাশায় পূর্ণ।
আগে যা ছিলাম, আজও আছি তাই।
বদলে গিয়েছে যা ছিল আপন, সমাজ, সময়, বোন আর ভাই।
যে যেথা আছো. ভালো থেকো সবে।
হাসি, খুশি থেকো, জন কলরবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন