বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বুদ্ধদেব ভট্টাচার্যের বিদায়ে এক শ্রদ্ধাঞ্জলি - কলমে সিঙ্গবার্ড



 দেশের মাটিতে শোকের ছায়া নেমেছে আজ,

এক তারকা নিভে গেল আকাশের বুকে।

বুদ্ধদেব নামটি মনে রাখবে ইতিহাস,

এক যুগের নেতা, বাংলা তথা দেশের আশা।


বামপন্থার পতাকা আপনি সর্বদা উড়িয়েছিলেন ,

দেশের সেবায় নিজেকে নিষ্ঠার সাথে সপেছিলেন।

শিক্ষা, উন্নতি, শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন,

বাংলার মানুষের জন্য স্বপ্ন সৃষ্টি করতে চেয়েছিলেন।


মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন,

বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন।

আপনার নেতৃত্বে বাংলা এগিয়ে গেছে অনেক,

আপনার স্মৃতি চিরদিন আমাদের মনে থাকবে।


ভোটে হেরে গেলেও, আপনি হার মানেননি,

আদর্শের পথে আপনি চলতে ভোলেননি।

আপনার মৃত্যুতে শোকাহত হৃদয়,

আমার শ্রদ্ধা জানাই, প্রণাম করি আপনাকে।


আপনি চলে গেলেও, আপনার আদর্শ থাকবে,

বাংলার মানুষের মনে আপনার স্মৃতি জাগবে।

আপনার দেখানো পথে হবে অনেক কাজ,

আপনার স্বপ্ন সফল হবে একদিন। 

চূর্ণ হৃদয় (Hriday Churno), সিঙ্গবার্ড

 কারো পায়ে চাকা থাকে, কারো পায়ে সর্ষে। 

আমার পায়ে হলোনা কিছুই, এসে দুকুড়ি বর্ষে।    

তবুও আমি লেংচে চলি, চলতে হবে বলে। 

সবাই যখন শিখর চূড়ায়, আমি তখন প্রান্তে।

দাঁড়িয়ে আছি নিঃস্ব একা, আসেনিতো কেউ জানতে। 

রাগ অভিমানও বিলম্বিত, সবাই যে যার ছন্দে।

বিবেক, আবেগ লড়ছে ডুয়েল, মান অভিমান দন্দে।  

আশা ছিল, ভরসা ছিল, স্বপ্ন ছিল মনে।

কখন যেন সব হারালো, চোরা স্রোতের টানে। 

স্বপ্ন এখন এলো-মেলো,  হায়, হতাশায় পূর্ণ।

আগে যা ছিলাম, আজও  আছি তাই। 

বদলে গিয়েছে যা ছিল আপন, সমাজ, সময়, বোন আর ভাই।

যে যেথা আছো.  ভালো থেকো সবে। 

হাসি, খুশি থেকো, জন কলরবে।